ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সায়েদাবাদে বাসের ধাক্কায় মিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৫, ১৫ অক্টোবর ২০২২
সায়েদাবাদে বাসের ধাক্কায় মিস্ত্রি নিহত
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনালে একটি বাসের সংস্কার কাজ করার সময় বাসের ধাক্কায় রিফাত মিয়া (২৭) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত মিয়ার মামা মঞ্জিল বলেন, দুপুরে সে সায়েদাবাদে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে কাজ করছিল। এ সময় বেপারী পরিবহনের একটি বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে ঢামেক হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত রিফাত মিয়ার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!