ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জেলা পরিষদের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে: মেয়র তাপস

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:১৫, ১৭ অক্টোবর ২০২২
জেলা পরিষদের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে: মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জেলা পরিষদ নির্বাচন যেভাবে সুষ্ঠু হচ্ছে, আগামী জাতীয় নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হবে।

সোমবার ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পরিষদ নির্বাচনে ভোটদান শেষে এ কথা বলেন তিনি।

ভোটকেন্দ্র পরিদর্শন শেষে মেয়র তাপস সাংবাদিকদের বলেন, পাঁচটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্র কেন্দ্রীয়ভাবে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু করতে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এবার নির্বাচনে সংরক্ষিত মহিলা পদসহ ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী।

Advertisement

এদিন বেলা পৌনে ১১টায় কেরানীগঞ্জের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মেয়র তাপস। ঢাকা জেলায় দুটি সিটি কর্পোরেশনের মেয়রসহ মোট ভোটার রয়েছে ১ হাজার ১৯ জন।

এবার ইভিএমের মাধ্যমে দেশের ৫৭ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। ঢাকা জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড কেরানীগঞ্জসহ ঢাকা দক্ষিণ সিটির মোট ভোটার ২৬০ জন। এর মধ্যে কেরানীগঞ্জে ১৫৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১০১ ভোট। এ ওয়ার্ডে পুরুষ সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করেন ২ জন এবং নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!