বৃহস্পতিবার রাত ১২টার দিকে মিরপুরের কাজীপাড়ায় ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মানিকের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা। তিনি ঢাকার মিরপুরে একটি ফার্নিচারের শোরুমের ম্যানেজার। কাজীপাড়ার ভাড়া বাসায় থাকতেন তিনি।
.png)
মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার খালাতো ভাই শাহাদাত হোসেন জানান, মানিক তার বাসার একটি রুমের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশে খবর দিলে রাত ১২টায় কাফরুল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি স্ত্রী লাকি আক্তার ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে বসবাস করতেন। ঐ সময় তারা বাসায় ছিল।
মানিকের মা শাহানারা বেগম বলেন, রাতে খবর পেয়েছি আমার ছেলে মারা গেছে। কী কারণে মারা গেছে, জানতে পারিনি।