[ রাজধানী ]
২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ সার্ভিস
ফাইল ফটো
আবাসিক গ্রাহকদের প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ সার্ভিস ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। সিস্টেম আপগ্রেডেশনের কারণে এটি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সম্প্রতি আবাসিক প্রিপেইড মিটার গ্রাহকদের পিওএস রিচার্জ সার্ভিস বন্ধ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে আবাসিক প্রিপেইড মিটার গ্রাহকদের উদ্দেশ্যে বলা হয়েছে, সিস্টেম আপগ্রেডেশন জনিত কারণে মঙ্গলবার (১ নভেম্বর) ০০:০১ ঘটিকা হতে ২৩:৫৯ ঘটিকা পর্যন্ত প্রিপেইড গ্যাস মিটার পিওএস রিচার্জ সার্ভিস বন্ধ থাকবে।
.png)
গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!