ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নীলক্ষেতে ১৫০টি অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৩, ৬ নভেম্বর ২০২২
নীলক্ষেতে ১৫০টি অবৈধ দোকান উচ্ছেদ
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন নীলক্ষেত রোড সাইড মার্কেট তথা তুলা মার্কেটের ১৮৮টি অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। সোমবার বাকিগুলোও উচ্ছেদ করা হবে।

রোববার ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে ২৬ নম্বর ওয়ার্ডের নীলক্ষেত তুলা মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএসসিসি সূত্র জানায়, নীলক্ষেত তুলা মার্কেটের প্রথম তলায় শুধু ৩৫টি দোকানই বৈধ। এছাড়া তিনতলা এ মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় ৭৫টি করে ১৫০টি দোকান এবং নিচতলায় অবৈধভাবে ৩৮টি দোকান সম্প্রসারণ ও নির্মাণ করা হয়। সব অবৈধ দোকান ও দোকানের বর্ধিতাংশ উচ্ছেদে এ অভিযান চালানো হয়।

Advertisement

ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, সোমবারও অভিযান চলবে। বৈধ ৩৫টি দোকান বাদে সবগুলো ভেঙে ফেলা হবে। অবৈধ দোকানগুলো না ভাঙা পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!