[ রাজধানী ]
রাজধানীতে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক
ছবি প্রতীকী
রাজধানীতে প্রভাতী বনশ্রী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবক। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
রোববার বিকেল সোয়া ৩টা দিকে অচেতন অবস্থায় তাকে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম একটি ইন্টেরিয়র কোম্পানির ডেলিভারি ম্যানের কাজ করেন।
তার এক সহকর্মী বলেন, সকালে উত্তরা থেকে আসার সময় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। পরে ঐ বাসার চালক আমাদের ফোন দিলে তাকে ফুলবাড়িয়া থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আমি। তার কাছ থেকে অজ্ঞান পার্টির সদস্যরা সব টাকা-পয়সা নিয়ে গেছে। তবে কত টাকা নিয়ে গেছে সে বিষয়ে কিছু জানি না।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ফুলবাড়িয়া থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!