ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পাইলিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০২, ২ ডিসেম্বর ২০২২
পাইলিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ভবনে পাইলিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আবু বক্কর সিদ্দিক বলেন, সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড হাউজিং এলাকায় সকালে একটি ভবনে পাইলিংয়ের কাজ করার সময় লোহার জালি বিছাতে গিয়ে আবু সাঈদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার সদর থানা এলাকায়।

Advertisement

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!