ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমানে ছেলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৭, ২ ডিসেম্বর ২০২২
পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমানে ছেলের আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানীর পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে রাইয়ান (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুর ২টার দিকে পোস্তগোলার রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের বাবা মজুদ্দিন বলেন, জুম্মার নামাজ পড়ে এসে দেখি রাইয়ান নামাজ পড়তে যায়নি। এ নিয়ে তার সঙ্গে রাগারাগি করলে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে জানালা দিয়ে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছে। 

পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি বলেন, রাইয়ান অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। তাকে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করছিলাম। আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সে ছিল বড়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!