[ রাজধানী ]
বংশালে চার মাদক কারবারি আটক
ফাইল ফটো
সাংবাদিক ও শুল্ক গোয়েন্দার ভুয়া পরিচয় দেওয়া চার মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ভুয়া সাংবাদিক ও শুল্ক গোয়েন্দা পরিচয়ে তারা বিপুল পরিমাণ গাঁজা বহন করছিলেন।
.png)
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর টিকাটুলির র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!