ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় ২ রিকশা আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৯, ১৪ ডিসেম্বর ২০২২
রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় ২ রিকশা আরোহী নিহত
ছবি: সংগৃহীত

রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে একটি বেপরোয়া কাভার্ডভ্যান চাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন রিকশাচালকসহ আরো দুইজন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ধানমন্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে একটি বেপরোয়া কাভার্ডভ্যান চাপায় দুই রিকশা আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালকসহ আহত হয়েছেন দুজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। রাস্তার পাশে থাকা ট্রাফিক বক্স কাভার্ডভ্যানের ধাক্কায় ভেঙে গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!