ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মৈত্রী এক্সপ্রেস থেকে ৬ কেজি সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৪, ১৪ ডিসেম্বর ২০২২
মৈত্রী এক্সপ্রেস থেকে ৬ কেজি সোনা উদ্ধার
সংগৃহীত ছবি

ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে সাড়ে ৬ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এ সময় ৮ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে ৬ কেজি ৫৪৭ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। এ সময় ৮ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!