ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪১, ১৪ ডিসেম্বর ২০২২
রাজধানীতে কুকুরের কামড়ে শিশুর মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর মুগদা থানার মান্ডা প্রথম গলি এলাকায় কুকুরের কামড়ে এক নাম আল-আমিন (৩) নামের শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা নবী হোসেন বলেন, আমাদের বাসার সামনে আমার ভাতিজা খেলার সময় কুকুর তার ঘাড়ে কামড় দিয়ে টানা-হেঁচড়া করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

জানা গেছে, আল-আমিনের বাবা সিএনজিচালিত অটোরিকশা চালক ও মা বাসা বাড়িতে কাজ করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!