বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তবে তাদের এ দাবির নিয়ে সন্দেহ পোষণ করেছেন ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা।
বুধবার ডিবির বিফ্রিংয়ের পর গণমাধ্যকে তিনি বলেন, যে আত্মহত্যা করেছে, সেই ব্যক্তি যে ফারদিন, সেটিই তো নিশ্চিত না। ফারদিন রামপুরা থেকে যাত্রাবাড়ী গেল কী করে? তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই।
.png)
যদিও এর আগে ফারদিনের বাবা বলেছিলেন, তার ছেলে আত্মহত্যা করতে পারে না। ফারদিন পরিবারের অনেক উত্থান-পতন দেখেছে এবং সে প্রতিটি পরিস্থিতিকে সামলে নিয়েছে। সে একজন যোদ্ধা।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর রাত থেকে নিখোঁজ হন বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ। এর তিনদিন পর গত ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধারের দুই দিন পর ১০ নভেম্বর ফারদিনের বান্ধবী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা।