ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ১৮ ডিসেম্বর ২০২২
রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত
ছবি প্রতীকী

রাজধানীর নন্দিপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আজিজুর রহমান (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে পশ্চিম নন্দিপাড়া তিতাস রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মো. মমিন হোসেন জানান, নন্দিপাড়ার নির্মাণাধীন আটতলা ভবনে রড মিস্ত্রির কাজ করতেন আজিজুর। সকালে ভবনের ছয়তলায় ছাদের পাশে বাড়তি রড কাটছিলেন। সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

Advertisement

আজিজুরের বাড়ি গাইবান্ধার সাঘাটা থানার কচুয়া গ্রামে। বর্তমানে তিনি ঐ ভবনেই থাকতেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় ঐ নির্মাণ শ্রমিককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!