বৃহস্পতিবার মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আঁগারগাও স্টেশন পর্যন্ত ভ্রমণ শেষে তিনি এ জরিমানার মুখে পড়েন।
ইমরান হোসেন নোমান জানান, উত্তরা উত্তর স্টেশন থেকে টিকিট কেটে তিনি মেট্রোরেলে ওঠেন। আঁগারগাও স্টেশনে পৌঁছে দেখেন টিকিট হারিয়ে গেছে। টিকিট ছাড়া বের হওয়ার চেষ্টা করলে তিনি আটকা পড়েন। ফলে এমআরটি কর্মকর্তারা তাকে ১০০ টাকা জরিমানা করেন।
.png)
তিনি আরো জানান, জরিমানার ১০০ টাকার মধ্যে ৬০ টাকা ভাড়া বাবদ, বাকি ৪০ টাকা কার্ডের মূল্য বাবদ।
নিজেকে ঢাকা কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে দাবি করে ইমরান হোসেন নোমান বলেন, আমাকে আবার নতুন টিকিট কার্ড সংগ্রহ করতে হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতেখার হোসাইন বলেন, এ জরিমানা যুক্তিসঙ্গত। টিকিট হারালে একজন যাত্রীকে অবৈধ যাত্রী হিসেবে ধরে নেয়া হবে।
মেট্রোরেলের কর্মকর্তারা জানিয়েছেন, এমআরটি পাস কার্ড হারালে কোনো সমস্যা নেই। ২০০ টাকা দিয়ে নতুন কার্ড যতবার খুশি নেয়া যাবে। রিচার্জকৃত টাকাও ফেরত পাওয়া যাবে।