ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মঙ্গলবার মেট্রোরেল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ২ জানুয়ারি ২০২৩
মঙ্গলবার মেট্রোরেল বন্ধ
ফাইল ফটো

মেট্রোরেল রক্ষণাবেক্ষণ কাজের জন্য সপ্তাহের মঙ্গলবার চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সবাই অভ্যস্ত হয়ে উঠলে মেট্রোরেলে চলার সময় বাড়ানো হবে। আর রক্ষণাবেক্ষণের জন্য বর্তমানে মেট্রোরেল সপ্তাহে একদিন মঙ্গলবার বন্ধ রাখা হচ্ছে। পুরোদমে চালু হলে সেটা আর রাখা হবে না।

Advertisement

তিনি জানিয়েছেন, ২৬ মার্চ থেকে পুরোদমে চলবে মেট্রোরেল। এটি তখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনেই থামবে। আর সপ্তাহে সাতদিনই চলবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!