এ সময় মেয়র বলেন, সারফেস ড্রেন, খাল বা লেকে পয়ঃবর্জ্যের সংযোগ দেওয়া বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। এরইমধ্যে আমরা এই তালিকা প্রণয়ন করেছি।
তিনি বলেন, ব্ল্যাক ওয়াটার কোনোভানেই সিটি করপোরেশনের ড্রেনে, খালে, লেকে ঢুকতে পারবে না। আমরা অনেক আগে থেকেই এ বিষয়ে জানিয়ে আসছি, মানুষকে সচেতন করে আসছি, গণবিজ্ঞপ্তিও দিয়েছি। কিন্তু কেউ কথা শোনেনি। তাই আজ থেকে আমাদের এই অভিযান শুরু হলো। আমরা বাসার সামনে গিয়ে ড্রেনগুলো কলাগাছ দিয়ে বন্ধ করে দিচ্ছি।
.png)