ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ছুটির দিনে মেট্রোরেলে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১০, ৬ জানুয়ারি ২০২৩
ছুটির দিনে মেট্রোরেলে উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

যাত্রা শুরুর পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে মেট্রোরেল। প্রতিদিনই পরিবার-বন্ধুদের নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করছেন অনেকে। এরই ধারাবাহিকতায় সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বেড়েছে মেট্রোরেলে।

শুক্রবার সকাল থেকে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আগারগাঁও ও উত্তরা স্টেশনে ভোর থেকেই মেট্রোরেলে চড়তে দীর্ঘ সারি দেখা যায়। সকাল ৮টায় মেট্রোরেল চলাচল শুরু হলেও ভোর থেকেই স্টেশনের প্রবেশপথে যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো দীর্ঘ হয় সেই সারি।

Advertisement

শুক্রবার ছুটির দিনে কেউ প্রয়োজনে, কেউ শুধু ভ্রমণের জন্য বেশ উৎসাহ নিয়ে মেট্রোরেলে চড়তে এসেছেন। শীত উপেক্ষা করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়ার পর সব ক্লান্তি দূর হয়ে যায় যাত্রীদের। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে মেট্রোতে চড়তে পেরে বেজায় খুশি সাধারণ মানুষ।

শুধু মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নেয়ার জন্যই দূরদুরান্তের বিভিন্ন জেলা থেকে এসেছেন অনেকে। ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন বয়সের মানুষ।

মেট্রো রেলে চড়ার নির্দিষ্ট সময় শেষ হয় বেলা ১২টায়। তবে এরপরও স্টেশনে অপেক্ষমান মানুষের সারি রয়ে গিয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাদের।

মেট্রোরেল স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা মারুফ বলেন, আজ ছুটির দিন হওয়ার যাত্রীদের অনেক চাপ রয়েছে। সপ্তাহের অনান্যদিনেও ভিড় থাকে তবে শুক্রবার ও শনিবার বেশি চাপ থাকে।  

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!