ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাণিজ্যমেলায় খাবারের দাম বেশি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৭, ১৪ জানুয়ারি ২০২৩
বাণিজ্যমেলায় খাবারের দাম বেশি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সংগৃহীত ছবি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় চার খাদ্যপণ্যের প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াকরণসহ একাধিক কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আতিয়া সুলতানা। 

Advertisement

এর আগে, অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে নিয়মিত পর্যবেক্ষণকালে এই জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধার্য্যকৃত মূল্য অপেক্ষা বেশি মূল্যে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়া করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়। আর জনস্বার্থে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমানসহ অনেকেই অভিযানে সহযোগিতা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!