[ রাজধানী ]
রাজধানীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ফাইল ফটো
রাজধানীর কাকরাইলে স্কাউট ভবনের সামনে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় শহিদুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শহিদুল ইসলামের শ্যালক জামিল ঢাকা বলেন, আমার দুলাভাই একজন পাঠাও চালক। রাতে বাসায় ফেরার সময় কাকরাইল স্কাউট ভবনের সামনে একটি তেলের ট্যাংকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, তিনি সবুজবাগ থানার বাসাবো হক আবাসিক সোসাইটিতে থাকতেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!