ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর পৌষ মেলায় বাঁধভাঙা উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩০, ১৩ জানুয়ারি ২০২৩
রাজধানীর পৌষ মেলায় বাঁধভাঙা উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়াইজঘাটে বুলবুল ললিতকলা একাডেমি প্রাঙ্গণে চলছে তিনদিনের পৌষ মেলা। তরুণ প্রজন্মের কাছে বাঙালি জাতি সত্তাকে উপস্থাপনের লক্ষ্যে আয়োজিত এ মেলায় আগত দর্শনার্থীদের চোখে-মুখে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

মেলায হরেকরকম পিঠার রকমারি আয়োজনে রয়েছে ভাঁপা পিঠার ভাঁপ, পাটিসাপটা, পুলি, মুইঠার মিষ্টি স্বাদ। এছাড়া তেলপিঠাসহ নানা নামের ও স্বাদের পিঠার পাশাপাশি রয়েছে নতুন করে শুরুর গল্পও।

দর্শনার্থীরা বলেন, ঢাকায় সেরকম কোনো জায়গা নেই, যেখানে আমাদের সংস্কৃতি খুঁজে পাব। বাঙালির ঐতিহ্য কি কি পিঠা সেটা অন্তত এ উৎসব থেকে জানতে পারবো। 

Advertisement

এবার আসরের ভ্যেনু পরিবর্তন হলেও নিজস্বতা হারায়নি উৎসব। বরং মেলাজুড়ে ছিল নৃত্যগীত ও যাত্রা-পাঁচালীর সুর-ছন্দ।

দর্শনার্থীরা প্রত্যাশা করেন, পিঠা-পুলির এ উৎসব-আয়োজন ছড়িয়ে পড়ুক পুরো দেশে। এভাবেই আমাদের এতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের যোগাযোগ তৈরি হবে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!