ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর ১৫ কোম্পানির বাসে ই-টিকিট চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৫, ১০ জানুয়ারি ২০২৩
রাজধানীর ১৫ কোম্পানির বাসে ই-টিকিট চালু
ফাইল ফটো

রাজধানীর ১৫টি কোম্পানির বাসে ই-টিকিট সার্ভিস চালু হয়েছে। আজিমপুর, মোহাম্মদপুর, আবদুল্লাহপুর ও গাবতলী রুটে চলাচল করা বাসে চালু হয়েছে এই ই-টিকিট সেবা।

বাসগুলো মঙ্গলবার সকাল থেকে মোহাম্মদপুর, আজিমপুর, ধূপখোলা, ডেমরা, উত্তরা, আবদুল্লাহপুর ও গাবতলী রুটে চলাচল শুরু করেছে।

এর আগে, গত সোমবার দুপুরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ তথ্য জানিয়েছিলেন।

Advertisement

তিনি জানান, এই তিন অঞ্চলের ১৫টি বাস কোম্পানির ৭১১টি বাস ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় চলাচলকারী দেশের সব বাস কোম্পানিকে ই-টিকিটিংয়ের আওতায় আনা হবে। 

এর আগে, মিরপুর অঞ্চলে চলাচলরত সবকটি বাস কোম্পানিতে ই-টিকিটিং চালু করা হয়। এর মধ্যে ২২ সেপ্টেম্বর প্রথমে আটটি বাস কোম্পানিতে পরীক্ষামূলকভাবে এবং পরে ১৩ নভেম্বর থেকে ঐ অঞ্চলের আরো ২২টিতে ই-টিকিটিং পদ্ধতি চালু করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ই-টিকিট
লিংক সফলভাবে কপি হয়েছে!