ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ছাদ থেকে লাফ দিয়ে অভিমানী ছেলের আত্মহত্যাচেষ্টা, ৯৯৯-এ ফোনে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪১, ১৬ জানুয়ারি ২০২৩
ছাদ থেকে লাফ দিয়ে অভিমানী ছেলের আত্মহত্যাচেষ্টা, ৯৯৯-এ ফোনে উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর হাজারীবাগ থানার মধুবাজার এলাকায় বাবার সঙ্গে অভিমান করে বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ছেলে আত্মহত্যার চেষ্টা করতে চেয়েছিলেন। বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে ছেলেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে রাজধানীর হাজারীবাগ থানার মধুবাজার থেকে একজন কলার ফোন করে জানান, ২০ বছর বয়সী ছেলে তার ওপর অভিমান করে আত্মহত্যার জন্য পাঁচতলা ভবনের ছাদে উঠে রেলিং টপকে সানশেডে বসে আছে। ছেলে লাফ দেওয়ার ভয়ে তারা কাছে যাচ্ছেন না কেউ। পরে তিনি ছেলেকে উদ্ধারের জন্য ৯৯৯-এ ফোন করেন।
৯৯৯ কলটেকার কনস্টেবল মৃদুল আহমেদ কলটি রিসিভ করেন। তিনি তাৎক্ষণিকভাবে হাজারীবাগ এবং মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান। 

একই সঙ্গে ৯৯৯ ফায়ার সার্ভিসের মেহেদী হাসান ও উদ্ধার সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশনের একটি দল ঐ তরুণকে উদ্ধারে কাজ শুরু করে।

Advertisement

আনোয়ার সাত্তার আরো জানান, মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা ফায়ার লিডার দীন মোহাম্মদ জানান, তারা তরুণের এক আত্মীয়ের মাধ্যমে নিচে থেকে কথা বলে তাকে ব্যস্ত রাখেন, এরই মধ্যে ফায়ার উদ্ধারকারী সদস্যরা ছাদে উঠে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ঐ তরুণকে উদ্ধার করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!