ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জ্ঞান ফেরেনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়া যুবকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৭, ১৯ জানুয়ারি ২০২৩
জ্ঞান ফেরেনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়া যুবকের
প্রতীকী ছবি

রাজধানীর ফার্মগেটে মো. মামুন মৃধা (৩৮) নামে এক যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার এখনো জ্ঞান ফেরেনি।

বৃহস্পতিবার দুপুরে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। 

পরে সেখান থেকে মামুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বর্তমানে ঢামেকের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন তিনি।

Advertisement

জানা গেছে, মামুন বরিশালের বাকেরগঞ্জ থানার মজিদ মৃধার ছেলে এবং ফার্মগেটে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করেন।

মামুনের সহকর্মী কামালের বরাতে পুলিশ জানিয়েছে, আমরা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করি। জরুরি কাজে সে কারওয়ান বাজার গিয়েছিল। এরপর তাকে আনন্দ সিনেমা হলের সামনে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এখনো তার জ্ঞান ফেরেনি। তাই কিছুই জানা যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, অজ্ঞানপার্টির খপ্পরে পড়া যুবককে ভর্তি করা হয়েছে। অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছ থেকে কিছু নিয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!