[ রাজধানী ]
অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার, পুলিশ বলছে গর্ভপাত
প্রতীকী ছবি
রাজধানীর দক্ষিণখানের চালাবন এলাকা থেকে সদ্যভূমিষ্ঠ অপরিপক্ব এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য— এটিকে কেউ গর্ভপাত করেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঐ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) রিশাত খান।
তিনি বলেন, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। ঐ নবজাতকটি এখনো পরিপক্বভাবে গড়ে ওঠেনি। দেখে মনে হচ্ছে, এটিকে কেউ গর্ভপাত করে ফেলে গেছে। তবে কে বা কারা ফেলে গেছে সে বিষয়ে এখনো জানা যায়নি।
তিনি আরো জানান, এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের হচ্ছে। ময়নাতদন্তের জন্য নবজাতকটিকে হাসপাতালে পাঠানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নবজাতক উদ্ধার
লিংক সফলভাবে কপি হয়েছে!