বুধবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মান চিহ্ন ব্যবহার করছে। এছাড়া মোড়কজাত সনদ নেই ও কারখানায় ব্যবহার করা ওজন যন্ত্রের নিবন্ধন সনদ ছিল না। তারপরও প্রতিষ্ঠানটি অবৈধভাবে ‘রন্ধন’ ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি ও বাজারজাত করছে। এ অপরাধে হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
.png)
পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে বিএসটিআইয়ে এসে সব ধরনের ব্যবসায়ীক কাগজপত্রসহ আবেদন করতে বলা হয়েছে। তা না হলে তাদের সিলগালা করে দেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের কর্মকর্তা মো. মঈন উদ্দিন (পরিদর্শক)। এছাড়া কোর্টে উপস্থিত থেকে সহযোগিতা করেন মো. শাহরিয়ার হোসেন (পরিদর্শক) এবং সিরাজুম মুনিরা (পরিদর্শক)।