ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালাল থেকে ১৪ কেজি সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২৩
শাহজালাল থেকে ১৪ কেজি সোনা উদ্ধার
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ থেকে টার্মিনালে যাত্রী পরিবহনে ব্যবহৃত ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বাস থেকে ১৩ কেজি ৯৯০ গ্রাম সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ইউএস বাংলা এয়ারলাইন্সের বাস চালককে আটক করেছে সংস্থাটি। আটক বাস চালকের নাম মো. হারুনুর রশীদ।

ঢাকা কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদে তারা জানতে পারেন দুবাই থেকে ঢাকাগামী ইউএস বাংলার বিএস ৩৪২ ফ্লাইটে বেশকিছু সোনার বার আসবে। সেসব বার ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের বহনের জন্য নির্ধারিত বাসের মাধ্যমে চোরাচালান হবে। এরপর কাস্টম হাউজের একটি দল বিমানবন্দরে নজরদারি শুরু করে।

শফিকুল ইসলাম বলেন, ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে সতর্ক অবস্থান নেন কাস্টম কর্মকর্তারা। পরে সেই ফ্লাইটের যাত্রী ও বাসে ব্যাপক তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে ইউএস বাংলার যাত্রী বহনকারী বাস থেকে স্কচটেপে মোড়ানো চারটি প্যাকেট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!