ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আগুন নিয়ন্ত্রণে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আগুন নিয়ন্ত্রণে
সংগৃহীত ছবি

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। 

মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিমিটের দিকে আদালত ভবনের নিচতলায় অবস্থিত মালখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর পরপরই চারিদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সদরঘাট ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট পৌঁছায় আগুন নিয়ন্ত্রণের জন্য। সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর আড়াইটার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন৷ 

আদালতের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের ডিসি আনিসুর রহমান বলেন, আগুন লাগায় আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা, সাধারণ জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভীত হয়ে বিচারপ্রার্থী, পুলিশ, আইনজীবীরা আদালতের নিচে নেমে আসেন। 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক রেজাউল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমরা আসি এবং সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!