[ রাজধানী ]
রাজধানীতে টিকিট কালোবাজারি চক্রের ৪ সদস্য গ্রেফতার
ফাইল ফটো
রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রেলের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ট্রেনের টিকিট জব্দ করা হয়।
বৃহস্পতিবার র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!