ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রেমিকের বিয়ের খবর শুনে বিষপান করলেন প্রেমিকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ১১ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমিকের বিয়ের খবর শুনে বিষপান করলেন প্রেমিকা
প্রতীকী ছবি

রাজধানীর মধ্য বাড্ডায় প্রেমিকের বিয়ের খবর শুনে প্রেমিকা সাদিয়া খাতুন (১৪) বিষপান করে আত্মহত্যা করেছে।

শুক্রবার রাত ১২টার দিকে অচেতন অবস্থায় সাদিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত সাদিয়া ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার আড়াইবাড়িয়ার হোসেন আলীর মেয়ে। পরিবারের সঙ্গে মধ্য বাড্ডার পোস্ট অফিস গলি এলাকায় শান্ত মিয়ার বাসায় ভাড়া থাকতেন সাদিয়া।

সাদিয়ার বাবা হোসেন আলীর বরাতে পুলিশ জানিয়েছে, সাদিয়া স্থানীয় মাদরাসার শিক্ষার্থী ছিলেন। এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ সাদিয়া জানতে পারেন, তার প্রেমিক অন্য জায়গায় বিয়ে করছেন; বিষয়টি জানার পরই সাদিয়া বিষপান করেন। এতে সাদিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়।

Advertisement

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানায় জানানো হয়েছে। ঘটনাটি তারা দেখছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!