[ রাজধানী ]
নতুনবাজারে আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো
রাজধানীর নতুনবাজার এলাকায় একটি ময়লার স্তূপে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে নতুনবাজার এলাকায় একটি ময়লার স্তূপে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ময়লার স্তূপে আগুন লাগায় কোনো হতাহতের আশঙ্কা নেই।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!