ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

২৪ ঘণ্টায় আরো ৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
২৪ ঘণ্টায় আরো ৫ ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ফটো

সারা দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত জ্বর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন। এই সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত পাঁচ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিন জন ঢাকার বাসিন্দা এবং ঢাকার বাইরের দুই জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৯১ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৩০ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৩৬১ জন।

Advertisement

এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০৯ জন এবং ঢাকার বাইরের ৩৩৬ জন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!