[ রাজধানী ]
আগুন নেভাতে গুলশান লেক থেকে পানি নেয়া হচ্ছে
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানের আগুন নেভাতে গুলশান লেক থেকে বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের গাড়িতে করে পানি নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের পাশাপাশি বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যোগ দেয়।
ইতোমধ্যে আগুনের ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগুন লাগা আবাসিক ভবন থেকে এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আটকেপড়া অন্যদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। উদ্ধার করা ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, প্রথমে ৬টি, পরে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে আরও ৬টি ইউনিট কাজে যোগ দেয়। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!