ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সাততলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২৩
সাততলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় সাততলা ভবন থেকে পড়ে জাহিদ (১৮) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।

মঙ্গলবার বিকেল ৫টার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৭টায় মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন।

Advertisement

তিনি বলেন, নির্মাণাধীন ভবনের সাততলায় কাজ করার সময় অসাবধানবশত পড়ে গুরুতর আহত হয় জাহিদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানায়। সে ঐ এলাকার শফিকুর রহমানের ছেলে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!