ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শুক্রবার
ফাইল ফটো

রাজধানীর বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।

এতে বলা হয়, আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ (মেইনটেন্যান্স) কাজের জন্য আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট গ্রিড উপকেন্দ্রের আওতাধীন ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণি প্রভৃতি এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

Advertisement

সংশ্লিষ্ট গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিজিসিবি কর্তৃপক্ষ।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের বিজ্ঞপ্তি

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের বিজ্ঞপ্তি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!