ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীতে খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর জুরাইনে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে আব্দুর রহমান নামে দুই বছরের এক শিশু মারা গেছেন।

শনিবার দুপুরের দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশুর বাবা আলামিন বলেন, আমার ছেলে খেলার জন্য বাসার বাইরে বের হয়। কিছুক্ষণ পরে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে বাসার পাশের ডোবার পানিতে তাকে ভাসতে দেখা যায়। সেখান থেকে দ্রুত উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো বলেন, আমরা বর্তমানে কদমতলী জুরাইন বউবাজার হাসান সাহেবের বাড়িতে ভাড়া থাকি। আমাদের বাড়ি শরীয়তপুর জেলা জাজিরা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানাকে জানিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!