[ রাজধানী ]
যতক্ষণ নিখোঁজের অভিযোগ, ততক্ষণ অভিযান: ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত
রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা বুধবার রাতে ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
উপ-পরিচালক দিনমনি শর্মা বলেন, বুধবার বিকেলে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও আরো একজন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। আমাদের কাছে যতক্ষণ নিখোঁজের অভিযোগ থাকবে ততক্ষণ অভিযান চলবে।
.png)
তিনি বলেন, এখন ভবনের ভেঙে পড়া দেয়াল, গ্লাসসহ অন্যান্য ধ্বংসাবশেষ বের করে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির সহায়তায় সরিয়ে নেয়া হচ্ছে। এরপর নিখোঁজের সন্ধানে অভিযান পরিচালনা করা হবে।
মঙ্গলবার বিকেলে সিদ্দিকবাজারে বিস্ফোরণে এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গুলিস্তানে বিস্ফোরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!