ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৬, ২৩ মার্চ ২০২৩
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্য আটক
ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। 

বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে করে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম জানান, সংঘবদ্ধ কিশোর গ্যাং কয়েকভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, আটকরা ছিনতাই ও ডাকাতি ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি ও স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে জমি দখলে পেশিশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্ম করত। তারা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখতে বিভিন্ন সময় মারামারি ও সশস্ত্র সংঘর্ষেও জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Advertisement

আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি শিহাব।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!