ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

প্রথম রমজানেই রাজধানীতে স্বস্তির ‍বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫২, ২৪ মার্চ ২০২৩
প্রথম রমজানেই রাজধানীতে স্বস্তির ‍বৃষ্টি
ফাইল ফটো

রাজধানী ঢাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। প্রথম রমজানেই রাজধানীজুড়ে স্বস্তির এই বৃষ্টি কিছুটা হলেও তাপমাত্রা কমিয়েছে। 

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো, বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে তা মুষলধারে শুরু হয়। অবশ্য ধীরে ধীরে বৃষ্টির বেগ কমতে থাকে।

এদিকে ঢাকাসহ দেশের ১০ জেলার উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, মাদারীপুর এবং ফরিদপুর জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!