তুরাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, ফুলবাড়িয়া টেকপাড়া এলাকায় বিল্লাল হাজির বাড়ির ছাদে মাদকদ্রব্য বেচাকেনার সংবাদ পায় পুলিশ। ঘটনার সত্যতা যাচাইয়ে এসআই শাহিনুর রহমান খান, এএসআই মাহবুব আলম ও আনসার সদস্য রকিবুল ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজন লোক দৌড়ে পালিয়ে যায়। এ সময় হঠাৎ মাদক কারবারি আব্দুর রউফ (৪০) চারতলার ছাদের পানির ট্যাঙ্কের ওপর থেকে লাফ দিয়ে এসআই শাহিনুরের বুকের ডানপাশে ছুরি দিয়ে আঘাত করে।
তিনি জানান, আহত অবস্থায় শাহিনুর রহমানকে প্রথমে শিনশিন জাপান হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
.png)