ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

গভীর রাতে বাড়ি ফিরেছেন রাজধানীতে নিখোঁজ চার বান্ধবী 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩, ৩১ মার্চ ২০২৩
গভীর রাতে বাড়ি ফিরেছেন রাজধানীতে নিখোঁজ চার বান্ধবী 
ফাইল ফটো

রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ চার বান্ধবী বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার রাত ১১টায় তারা স্বেচ্ছায় নিজ নিজ বাসায় ফেরেন।

কাফরুল থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,  এই চার বান্ধবী হঠাৎ কেন উধাও হয়েছিলেন এবং দুদিন কোথায় ছিলেন— সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে, গত মঙ্গলবার সকাল ৮টায় তারা মাদরাসা ও স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। পরে রাতে এ ঘটনায় চার শিক্ষার্থীর অভিভাবক কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

উধাও হয়ে যাওয়া এই চার শিক্ষার্থী (বান্ধবীর) মধ্যে তিনজন মাদরাসার শিক্ষার্থী, অপরজন স্কুলছাত্রী। এ ঘটনায় নিখোঁজ চার শিক্ষার্থীর অভিভাবকরা মঙ্গলবার রাতে কাফরুল থানায় জিডি করেন।

এ ঘটনায় র‌্যাব-৪ এর একটি টিম মিরপুর ১৩ নম্বরে ঘটনাস্থল পরিদর্শন করে। র‌্যাব-৪ এর এএসপি জাহিদুল ইসলাম নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও তাদের বান্ধবীদের সঙ্গে কথা বলেন।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!