ডিএনসিসি সূত্রে রোববার এ তথ্য জানা গেছে। এর আগে, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ঐ ভেকসিনেটরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে একটি অফিস আদেশ জারি করেন।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, কোহিনুর সুলতানার বিরুদ্ধে অসদাচরণ, অদক্ষতা, চুরি, আত্মসাৎ, তহবিল নিয়ে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
.png)
সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, দায়িত্বে অবহেলার কারণে ডিএনসিসি অঞ্চল-৪ স্বাস্থ্য শাখার ভেকসিনেটর কোহিনুর সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, ডিএনসিসির অঞ্চল-৪ স্বাস্থ্য শাখার ভেকসিনেটর কোহিনুর সুলতানাকে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর ৪৯ এর (ক), (খ), (ঘ) ও (চ) উপবিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং অদক্ষতা, চুরি, আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে বিধিমালার ৫৫ এর (৪) উপবিধি মোতাবেক তাকে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।