মঙ্গলবার সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল ৬টার দিকে এ আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি।
.png)
তিনি জানান, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছেন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। আইএসপিআর জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।