ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

‘ঈদের ব্যবসা খাইয়া দিল আগুন, এখন শুধু ছাই আর ছাই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৮, ৪ এপ্রিল ২০২৩
‘ঈদের ব্যবসা খাইয়া দিল আগুন, এখন শুধু ছাই আর ছাই’
ছবি: ডেইলি বাংলাদেশ

‘ঈদের লাইগা দুইদিন আগেই ১০ লাখ টাকার মালামাল আনছি। ১০ হাজার টাকাও বেচবার পারি নাই।  ঈদের ব্যবসা সব খাইয়া দিল আগুন। এখন শুধু ছাই আর ছাই।’

মঙ্গলবার বেলা ১২টার দিকে এভাবে নিজের দুঃখের কথা জানিয়েছেন মহানগর শপিং কমপ্লেক্সের দোকানদার ফিরোজ মুন্সি।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়েই ছুটে আসছি। আগুনের অবস্থা খারাপ দেখে দোকান থেকে মালামাল বের করা শুরু করি। কোনোভাবে ২০ শতাংশ মালামাল বের করতে পেরেছি। বাকি মালামালে এখন আগুন জ্বলছে।

Advertisement

ফিরোজ মুন্সি বলেন, আগুন বঙ্গবাজার থেকে অ্যানেক্সকো টাওয়ারে ছড়ায়। সেখান থেকে মহানগর শপিং কমপ্লেক্সে ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেগ পেতে হচ্ছে।

তিনি বলেন, অ্যানেক্সকো মার্কেটের দ্বিতীয় তলায় তার শাড়ির দোকান রয়েছে। দোকানের মালামাল নামাতে পেরেছি। কিন্তু মার্কেটের ছয় তলায় গোডাউন থেকে কোনো মালামাল নামাতে পারিনি। আগুনে হয়তো সব পুড়ে গেছে।

এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৫০ ইউনিট কাজ করে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেটটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

পরে দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!