[ রাজধানী ]
রাজধানীর বরিশাল প্লাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
ফাইল ফটো
বঙ্গবাজারের পাশের বরিশাল প্লাজা মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট।
শনিবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল অপারেটর মো. ফরহাদুল আলম জানান, সকাল ৮টা ৫মিনিটের দিকে বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজা মার্কেটে ধোঁয়া দেখার খবর পাই। খবর পাওয়ার এক মিনিট পরই ফায়ার সার্ভিসের গাড়ি পৌছায়। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে বঙ্গবাজার মার্কেট পুরোপুরি পুড়ে যায়। ঐ আগুনের রেশ কাটতে না কাটতে আবারো পাশের মার্কেটটাতে আগুন লাগলো।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!