ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের আর্তনাদ, পরিবেশ ভারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৪, ১৫ এপ্রিল ২০২৩
নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের আর্তনাদ, পরিবেশ ভারী
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের আগুনে ব্যবসায়ীদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো নিউ মার্কেট এলাকা। 

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। 

ব্যবসায়ীরা বলছেন, গতকাল শুক্রবার ছুটির দিন ও পয়লা বৈশাখ থাকায় ভালো ব্যবসা হয়েছে ব্যবসায়ীদের। প্রায় মধ্যরাত পর্যন্ত খোলা ছিল সকল দোকান। শেষরাতের দিকে দোকান বন্ধ করে অধিকাংশ ব্যবসায়ী বাসায় ফিরে গেছেন।

Advertisement

সরেজমিনে দেখা যায়, ঢাকা নিউ সুপার মার্কেট (দ:) ভবনে আগুন জ্বলছে। প্রচণ্ড ধোয়া তৈরি করেছে। এর মধ্যেও মালামাল বের করার জন্য মার্কেটের ভেতরে ঢুকছেন ব্যবসায়ীরা।

ইমন নামে এক দোকানি জানান, মার্কেটের দ্বিতীয় তলায় তাদের আন্ডার গার্মেন্টসের দোকান। জীবনের ঝুঁকি নিয়ে তিনিসহ দোকানের কর্মচারীরা মালামাল বের করে নিয়ে আসছেন। এখনও সব মালামাল নিয়ে আসা সম্ভব হয়নি।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!