ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

উত্তরায় বিজিবি মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৯, ১৭ এপ্রিল ২০২৩
উত্তরায় বিজিবি মার্কেটে আগুন
সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।

সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এখন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!