[ রাজধানী ]
রাজধানীতে শিশুসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ছবি: সংগৃহীত
রাজধানীর সায়েদাবাদ থেকে ২৫ কেজি গাঁজা ও পাঁচ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। তাদের মধ্যে একজন শিশু ও একজন নারী।
গ্রেফতারকৃত নারীর নাম নূরজাহান আক্তার পপি।
সোমবার দুপুরে র্যাব-১০ এর এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান। এর আগে, রোববার ঐ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি জানান, রোববার সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় শিশুসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এএসপি সোয়েব জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদসহ অন্যান্য মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!