ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে মাদক মামলায় রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ২১ এপ্রিল ২০২৩
টেকনাফে মাদক মামলায় রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা জিয়াউর রহমান

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মাদক মামলার পলাতক আসামি জিয়াউর রহমান নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।  

মঙ্গলবার দুপুরে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ১০১১/৪ নম্বর শেড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়াউর নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি এমআরসি ৪৪৬৫৯ এর সিরাজুল ইসলামের ছেলে।

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নুর জানান, জিয়াউর রহমান শুধু মাদক মামলার আসামি নয় একজন সন্ত্রাসীও। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন ১৬ এপিবিএন সদস্যরা। পরে তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!