শনিবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো. রহিম উল্লাহ উখিয়ার ক্যাম্প-১৩ এর সৈয়দ আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ ফারুক আহমেদ।
.png)
তিনি জানান, তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী একজন রোহিঙ্গার অবস্থান করছে এমন গোপন সংবাদ নিশ্চিত হয়ে ৮ এপিবিএন অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি আমির জাফরের নির্দেশনায় অভিযান চালনো হয়। এ সময় মো. রহিম উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়। এ ঘটনায় তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে জিডির পর আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।